আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। দেশটির দাবি, বুধবার (১৫ জুলাই) ভোরে ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে।
জর্ডানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর দ্রুত শনাক্ত করা হয়। এরপর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে।
সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জর্ডানের পক্ষ থেকে আরও বলা হয়, আকাশসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত।
এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে বলে জানা গেছে।
তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বাসস












