Home অন্যান্য প্রযুক্তি এক চার্জে চলবে ১৩০ কিলোমিটার, দেশে এলো রিভোর দুটি নতুন ইলেকট্রিক বাইক

এক চার্জে চলবে ১৩০ কিলোমিটার, দেশে এলো রিভোর দুটি নতুন ইলেকট্রিক বাইক

0
2

বিডি ভিউজ বাংলা ন্যাশনাল ডেস্কঃ

বাংলাদেশের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে দুটি নতুন মডেল উন্মোচন করেছে রিভো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে রিভো সি৩৫ (Revo C35) এবং রিভো সি৩৫-ওয়াই (Revo C35-Y) মডেল দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর জীবনের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করতে আধুনিক প্রযুক্তিতে বাইক দুটি তৈরি করা হয়েছে।

রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে নতুন দুটি বাইক প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS), যা ব্যাটারির চার্জের শতাংশ তাৎক্ষণিকভাবে প্রদর্শন করে। এছাড়া ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লেতে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যাবে।

“রাইড ডিফারেন্ট” প্রতিপাদ্যে উন্মোচিত মডেল দুটিতে মেকা (Mecha) অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। বাইকগুলো জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন ও গ্লো রেড—এই চারটি রঙে পাওয়া যাবে।

উভয় মডেলে রয়েছে ৭২ ভোল্ট, ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ারট্রেইন। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার

দামের ক্ষেত্রে রিভো সি৩৫-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা, আর রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আধুনিক নগর জীবনের চালকদের প্রয়োজন বিবেচনায় উদ্ভাবনী প্রকৌশল ও শূন্য-নির্গমন প্রযুক্তির সমন্বয়ে বাইক দুটি তৈরি করা হয়েছে, যা পরিবেশবান্ধব এবং দৈনন্দিন যাতায়াতের জন্য কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।

নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। অন্যদিকে রিভো সি৩৫-ওয়াই কিনলে দেওয়া হবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য রিভো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুম থেকে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here