Home সারাদেশ চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার...

চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস

0
3
চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

টানা ভারি বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে রয়েছে। কাউকে কষ্টে থাকতে দেওয়া হবে না।”

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরাও অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here