Home আন্তর্জাতিক বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হাজিয়াবাদের আকাশে ‘লুকাস’ আত্মঘাতী ড্রোন ধ্বংসের দাবি; যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র

0
6
বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রে নির্মিত ‘লুকাস’ (LUCAS) আত্মঘাতী ড্রোন ছিল এবং সেটিকে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা মেহর সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানায়, দক্ষিণ-পূর্ব ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী হাজিয়াবাদের কাছে বন্দর আব্বাস কাউন্টির আকাশে একটি ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত করে সফলভাবে ভূপাতিত করা হয়।

এদিকে এই ঘটনার সময়ই যুক্তরাষ্ট্র ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইরান।

এর জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here