ঢাকা | বিডি ভিউজ বাংলা
বর্তমান ছাত্রলীগের পরিণতির জন্য সংগঠনটির নিজস্ব নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, একসময় ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’—এই আদর্শে পরিচালিত একটি ছাত্রসংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগ গত সাড়ে ১৭ বছরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছে।
হাবিবুর রহমান হাবিবের ভাষ্য, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ ও খুনোখুনির মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় সংগঠনটি জনসমর্থন হারিয়েছে। এসব কারণেই বর্তমান ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও দাবি করেন, একটি ছাত্রসংগঠনের মূল কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্বের বিকাশ এবং ইতিবাচক রাজনীতি চর্চা। কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে ছাত্রলীগ আজকের অবস্থায় পৌঁছেছে।
হাবিবুর রহমান হাবিবের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












