Home জাতীয় জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

0
4
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা।বিডি ভিউজ বাংলা: স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা সরকার তাদের নির্বাচনী ইশতেহার (মেনিফেস্টো) অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে—যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারা তাদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা এড়িয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলগুলোকে ওই কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের বিশ্বাস, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here