Home রাজনীতি ‘আল্লাহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ইচ্ছে করে সিজদা থেকে মাথা না...

‘আল্লাহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ইচ্ছে করে সিজদা থেকে মাথা না তুলি’— লুৎফুজ্জামান বাবর

0
3

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর।

স্ট্যাটাসে তিনি জাতীয় সংসদ ভবনের মসজিদে বাবরের সঙ্গে হওয়া এক সাক্ষাতের স্মৃতিচারণ করেন। সেখানে বাবরের দীর্ঘ সময় সিজদায় থাকা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি তুলে ধরেন।

আলী আহমাদ মাবরুর লিখেছেন, সংসদের একটি অধিবেশন চলাকালে মাগরিবের নামাজ শেষে তিনি লক্ষ্য করেন, একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সিজদায় রয়েছেন। পরে কাছে গিয়ে দেখেন, তিনি লুৎফুজ্জামান বাবর। নামাজ শেষ হলে দুজনের মধ্যে কথোপকথন হয়।

আলোচনায় মাবরুর নিজেকে আলী আহসান মুজাহিদের ছেলে হিসেবে পরিচয় দিলে বাবর তাকে চিনতে পারেন এবং অতীতের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সময় আদালতে নিয়মিত দেখা হতো এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

কথোপকথনের একপর্যায়ে দীর্ঘ সিজদার কারণ জানতে চাইলে বাবর আবেগাপ্লুত হয়ে বলেন,

“যদি পারতাম, সারা দিন সিজদা দিয়ে থাকতাম। আমার তো ইচ্ছে করে সিজদা থেকে মাথা না তুলি। আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। অপমানের জীবন থেকে আজকের জায়গায় এনেছেন। ১৭ বছর কারাগার ও কনডেম সেলের জীবন থেকে আবার সংসদে ফিরিয়েছেন। আমি যদি সারাদিন সিজদা দিয়েও থাকি, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না।”

মাবরুর তার স্ট্যাটাসে আরও লেখেন, বাবরের এই বিনয়, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের অনুভূতি তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি মন্তব্য করেন, অনেক মানুষ কঠিন সময় পার করে ভালো অবস্থানে এলেও সবাই এভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি জানান, মসজিদ থেকে বের হওয়ার সময় বাবরের সঙ্গে একটি স্মারক ছবি তোলেন। সে সময় বাবর তাকে উদ্দেশ করে বলেন, “মজলুম পরিবার তোমরা। ভালো থেকো।”

বাবরকে নিয়ে আলী আহমাদ মাবরুরের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আলী আহমাদ মাবরুরের ভেরিফায়েড ফেসবুক পোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here