Home সর্বশেষ সংবাদ ঢাকা-১২ আসনে ৩৫ অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

ঢাকা-১২ আসনে ৩৫ অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

0
4

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে চতুর্থ ধাপে ঢাকা-১২ আসনের (৩৫, ৩৬, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) ৩৫ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হয়।

অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের খোঁজখবর নিয়ে সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবসেবার পরিচয়। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে কাজ করছে, যেখানে কোনো মানুষ অভুক্ত থাকবে না এবং কেউ বৈষম্যের শিকার হবে না।

এ সময় তিনি স্বাস্থ্যসেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে বলেন, সরকারি হাসপাতালে সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে প্রায় ১০০ জন ছানি রোগীর বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। সর্বশেষ এই ধাপে আরও ৩৫ জন রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here