Home আন্তর্জাতিক ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা: জেনারেল আলী আব্দুল্লাহি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা: জেনারেল আলী আব্দুল্লাহি

0
5
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা: জেনারেল আলী আব্দুল্লাহি

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)-এর বরাতে জানানো হয়েছে, আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আলী আব্দুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র তাদের সম্পদ, অবকাঠামো ও সামরিক সক্ষমতাকে নিজেদের দুর্বল সামরিক অবস্থানের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে ব্যবহার করতে চায়।

তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।

আব্দুল্লাহি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করবে, তারা অনিবার্যভাবে সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মুখে পড়বে।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা, আইআরআইবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here