আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
📅 প্রকাশের তারিখ: ১৭ আগস্ট ২০২৬
🔄 আপডেট: ১৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ধ্বংস হয়ে যাবে—এমনটা তারা ভাবতেও পারেননি।
রোববার রাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মুলেন বলেন, দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী মোতায়েন রাখা জাহাজের কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাবে—এমনটা যুক্তরাষ্ট্রের প্রত্যাশায় ছিল না।
এদিকে, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক মিশনে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর সরবরাহ সংকট এবং এর কর্মীদের আত্মহত্যা-সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর মার্কিন প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ‘আব্রাহাম লিংকন’-এ প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তার জন্য রণতরীটির মিশনের মেয়াদও বাড়ানো হয়েছে।
📌 সূত্র: এবিসি নিউজ












