Home আন্তর্জাতিক মোদির বাসভবনের সামনে বিক্ষোভ: আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের মুক্তি

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ: আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের মুক্তি

0
4
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ: আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতাদের ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার রাতে আটক সব নেতাকে মুক্তি দেওয়া হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রাহুল গান্ধী রাতভর ধরনায় থাকার ঘোষণা দিলে পুলিশ তাকে আটক করে।

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়াম থেকে মুক্তি দেওয়া হলে তিনি থানা ত্যাগ করেন।

এ সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ আটক হওয়া অন্যান্য বিরোধী নেতাদেরও মুক্তি দেওয়া হয়।

কংগ্রেসের দাবি, নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ এবং শিক্ষা খাতে বিভিন্ন অনিয়মের দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত।

এ দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিরোধী জোট।

সূত্র: ভারতীয় গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here