Home অর্থনীতি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেবে দুদক

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেবে দুদক

0
7
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেবে দুদক

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত শেষে সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সূত্র: আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here