Home আন্তর্জাতিক মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহত: তেহরান

মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহত: তেহরান

0
8
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহত: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোহাজেরানি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, “নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সরকার সব ধরনের সহায়তা নিয়ে জনগণের পাশে থাকবে।”

মোহাজেরানি আরও বলেন, “দক্ষিণ ইরান আমাদের দেশের প্রাণকেন্দ্র। দক্ষিণ ইরানই ইরানের আত্মা। এই কঠিন সময়ে সরকার জনগণের পাশে সর্বশক্তি দিয়ে থাকবে।”

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ

ইরান জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলার পর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে এসেছে।

তেহরানের অভিযোগ, ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু চুক্তি লঙ্ঘনই করেনি, বরং কার্যত সেটিকে ভেঙে দিয়েছে।

এদিকে ইরান যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণাও দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানের দাবি করা হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here