Home আন্তর্জাতিক ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

0
3
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডুজারিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা জানানো হয়েছে।

তিনি বলেন, চলমান উত্তেজনার প্রভাব থেকে মধ্যপ্রাচ্যের খুব কম দেশই মুক্ত রয়েছে। আকাশপথ ও নৌপথও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে ডুজারিক সতর্ক করেন, উত্তেজনা আরও বাড়লে তা বেসামরিক নাগরিক এবং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here