স্বাস্থ্য ডেস্ক, বিডি ভিউজ বাংলা: দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯টি শিশু।
আজ রোববার (১২ জুলাই, ২০২৬) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টার পরিসংখ্যান:
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ জন এবং ল্যাব-নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগীর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৮৭৯ জন হামের উপসর্গজনিত। আক্রান্তদের মধ্যে ৮৪৯টি শিশুকে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ জন।







