Home স্বাস্থ্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,১৭১ জনের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,১৭১ জনের

0
5
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,১৭১ জনের

স্বাস্থ্য ডেস্ক,বিডি ভিউজ বাংলা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ ছাড়া একই সময়ে দেশে মোট ১৪ হাজার ১০৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here