আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের কাছে আনুমানিক ১৯৬ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের অ-ন্যাটোভুক্ত প্রধান মিত্র সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপের মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির অনুমোদন বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: এএফপি












