Home জাতীয় টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ ৩ জন আটক

টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ ৩ জন আটক

0
4
টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ ৩ জন আটক

ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) দুপুরে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং কিয়াও নাইং ও থেইন জও দেশটির পুলিশ বাহিনীর সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে আদালতে হাজির করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here