Home অন্যান্য শিক্ষা ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

0
7
ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ক্যাম্পাস ডেস্ক | বিডি ভিউজ বাংলা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন দুজন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিমকে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ প্রদান করেন।

নবনিযুক্ত দুই ভারপ্রাপ্ত ডিন ইতোমধ্যে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এবং সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here