Home অন্যান্য শিক্ষা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

সায়েন্সল্যাবে অবস্থান কর্মসূচি; ক্ষমা চাওয়া, পরীক্ষা পুনরায় নেওয়া ও নতুন রুটিন প্রকাশের দাবিও

0
8
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য ওই পরীক্ষা পুনরায় নিতে হবে। পাশাপাশি আগামীকালের (বুধবার) পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র প্রণয়নের দাবি জানান তিনি।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here