Home জাতীয় জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী

জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী

0
4
জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী

ঢাকা | বিডি ভিউজ বাংলা

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পেয়েছে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

সামুদ্রিক জ্বালানি অনুসন্ধানে জোর

ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক দূর এগিয়ে গেছে।

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা

জ্বালানিমন্ত্রী জানান, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চলতি বাজেটে কর-সুবিধা অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here